ঘন কুয়াশার জেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত এক
দি নিউজ লায়ন ; ভরসন্ধ্যায় ঘন কুয়াশার জেরে মুর্শিদাবাদের বাদশাহি সড়কের কাপাসডাঙা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকের সঙ্গে মোটর ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল চালকের,গুরুতর জখম হয় আরো এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতের নাম আনোয়ার শেখ(৪৭)।ঘন কুয়াশার জেরে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পুলিস ভ্যান ও ট্রাকটি আটক করেছে।
তবে ট্রাকচালক পলাতক। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা নামতেই গোটা এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। দৃশ্যমানতা কমে যাওয়ায় বাদশাহি সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করে। এরই মধ্যে এই দুর্ঘটনায় ওই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। জানা যায়,ওই মোটর ভ্যানচালক কুলি বাজার থেকে প্লাস্টিকের ট্রে নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিলেন। সেইসময় অপরদিক থেকে ট্রাকটি চলে আসে।
দৃশ্যমানতা কম থাকায় ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। যদিও দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। পরে ট্রাকটি কুলি যাওয়ার আগে আটক করে পুলিস। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিসকে খবর দেয়। পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।।

Post a Comment